News71.com
 Bangladesh
 19 Jan 24, 10:03 PM
 145           
 0
 19 Jan 24, 10:03 PM

বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র॥ ওবায়দুল কাদের

বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে তাদের অনুপস্থিতিতেও ভোটারশূন্য হয়নি, প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি। আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অনেক দেশে নির্বাচনে সব দল অংশ নেওয়ার পরও ৪০ শতাংশের উপরে ভোটারের উপস্থিতি দেখা যায় না। আমরা জানি, ইউরোপসহ অনেক দেশে ভোটারের উপস্থিতি ২৫-৩০ শতাংশ হয়। আবার কোথাও কোথাও এর চেয়েও কম হয়। তিনি বলেন, সারাবিশ্বে এখন সর্বগ্রাসী একটা সংকট সবাইকে ঘিরে ধরেছে। শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রের মতো দেশে গত কয়েক দিনে তুষারঝড়ে ৩০ জন মারা গেছেন। যুদ্ধ তো লেগেই আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সুদানের দুই জেনারেলের যুদ্ধ, ইসরাইল-গাজার যুদ্ধ তো চলছেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন