News71.com
 Bangladesh
 19 Jan 24, 08:51 PM
 143           
 0
 19 Jan 24, 08:51 PM

নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের কোনো বিকল্প নেই॥ শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের কোনো বিকল্প নেই॥ শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ সমালোচনা হলেও নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের কোনো বিকল্প নেই। কিছু সমালোচনা হবে। সমালোচনার ভয়ে যে সিদ্ধান্ত যথার্থ এবং সঠিক সেটা নেব না; তা হবে না। দৃঢ়ভাবে কিছু সিদ্ধান্তের বাস্তবায়ন অবশ্যই করতে হবে।ভালো কিছু করার লক্ষ্যে সরকার দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নেবে। এ ছাড়া সমালোচনার ভয়ে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে পিছপা হবে না সরকার।’ আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন। জানা যায়, চলতি বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পড়েছে শিক্ষার্থীরা

আগামী শিক্ষাবর্ষে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণি যুক্ত হবে নতুন শিক্ষাক্রমের তালিকায়। নতুন শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা না রাখা, এসএসসির আগে পাবলিক পরীক্ষা না নেওয়া, নবম-দশম শ্রেণিতে বিভাগভিত্তিক বিভাজন তুলে দেওয়াসহ একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, পরীক্ষা ও মুখস্তনির্ভরতা থেকে বেরিয়ে এসে অভিজ্ঞতাভিত্তিক শেখার মাধ্যমে নতুন শিক্ষাক্রমে পাঠপ্রক্রিয়া হয়েছে আনন্দময়। তবে পরীক্ষা কমানো, বিভাগ বিভাজন তুলে দেওয়া, মূল্যায়নপদ্ধতিসহ শিক্ষাক্রমের বিভিন্ন দিক নিয়ে অনেক সমালোচনা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন