News71.com
 Bangladesh
 19 Jan 24, 10:25 AM
 122           
 0
 19 Jan 24, 10:25 AM

বন্ধ হচ্ছে সারাদেশের নিবন্ধনহীন হাসপাতাল॥

বন্ধ হচ্ছে সারাদেশের নিবন্ধনহীন হাসপাতাল॥

নিউজ ডেস্ক: সারা দেশে নিবন্ধনহীন হাসপাতাল বন্ধের কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। সারা দেশের সব বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, সব জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের এ ধরনের নির্দেশনা দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়েছে, আপনার নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিতি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা পাঠাতে অনুরোধ করা হলো। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সংবাদপত্রকে বলেন, ‘সারা দেশের অনিবন্ধিত হাসপাতালের তালিকা চেয়েছেন হাইকোর্ট। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন অনিবন্ধিত হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই দেশের নিবন্ধনহীন হাসপাতাল বন্ধ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন