
নিউজ ডেস্ক: মাঘের হাঁড় কাঁপানো কনকনে শীতের মধ্যে বৃষ্টি নেমেছে দেশের বিভিন্ন অঞ্চলে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে বুধবার রাতে পশ্চিমবঙ্গ হয়ে রাজশাহী ও খুলনা বিভাগের জেলেগুলোর উপর দিয়ে প্রবেশ করে বিস্তার লাভ করেছে বৃস্টি। খুলনা,বরিশাল,ঢাকা ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাগের ফলে তাপমাত্রা আরো হ্রাস পেয়ে শীতের তীব্রতা বেড়েছে। বেশী বৃস্টিপাত হয়েছে খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদসহ পশ্চিমাঞ্চলে। যশোরে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গায় টানা আড়াই ঘন্টা বৃষ্টিতে ক্ষেত-খামার পানিতে তলিয়ে যায়। চুয়াডাঙ্গাসহ দক্ষিণের কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতও হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ভোলা, ঝালকাঠি, গোপালগঞ্জ, দিনাজপুর, ফরিদপুর, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টিতে শীত জেঁকে বসেছে। দেশের দিনাজপুর, নীলফামারী, রংপুর, পঞ্চগড়সহ দশ জেলায় শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকায় গতকাল তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে এসেছে।বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশা কিছুটা কেটে যাওয়ায় দুপুরে ক্ষানিকটা সময় রাজধানীর আকাশে রোদের ঝিলিক দেখা যায়। কুয়াশা এবং হাড় হিম করা ঠান্ডার মধ্যে বৃস্টিপাতে জনপদগুলোতে সাধারন মানুষের দুর্ভোগ বেড়েছে বৈরী আবহাওয়ায় কোথাও কোথাও জনজীবন স্থবির হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না। শীতের প্রকোপে গতকাল বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।