
নিউজ ডেস্ক: চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে রংপুর-রাজশাহী বিভাগের বাস চলাচল। বৃহস্পতিবার হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে রংপুর বিভাগ থেকে রাজশাহী বিভাগের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বাস টার্মিনালের রাজশাহী কাউন্টার ম্যানেজার আকমল হোসেন। রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এর প্রতিবাদে কুড়িগ্রাম রংপুরের সঙ্গে একাত্মতা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদাবাজির ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্তে আমরা অটল থাকব। গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে বলে জানা গেছে। এ প্রতিবাদে কুড়িগ্রাম, রংপুরের সঙ্গে একাত্মতা জানিয়ে রংপুর রাজশাহী রুটে বাসচলাচল বন্ধ ঘোষণা করেছে।