News71.com
 Bangladesh
 19 Jul 16, 01:40 PM
 383           
 0
 19 Jul 16, 01:40 PM

বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন শুরু ২০ জুলাই ।।   

বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন শুরু ২০ জুলাই ।।      

 

নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে আগামী ২০ই জুলাই থেকে। প্রার্থীরা অনলাইনে ১০ই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ।

ইতিমধ্যে সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ১৫ হাজারের বেশি পদ পূরণের জন্য চাহিদাপত্র দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে। কোন প্রতিষ্ঠানে কতটি শূন্যপদ রয়েছে তা এনটিআরসিএ ওয়েবসাইটে প্রকাশিত ই অ্যাডভারটাইজমেন্টের মাধ্যমে জানা যাবে ।

আগ্রহী নিবন্ধন সনদধারীরা ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট পদসমূহের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র বাছাই শেষে মেধার ভিত্তিতে প্রতি পদের বিপরীতে চূড়ান্তভাবে ১জনকে নিয়োগের সুপারিশ করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন