News71.com
 Bangladesh
 18 Jan 24, 08:47 PM
 134           
 0
 18 Jan 24, 08:47 PM

জানুয়ারির শেষ পর্যন্ত দেশব্যাপী গ্যাস সরবরাহ সমস্যা থাকার সম্ভবনা॥

জানুয়ারির শেষ পর্যন্ত দেশব্যাপী গ্যাস সরবরাহ সমস্যা থাকার সম্ভবনা॥

নিউজ ডেস্ক: জ্বালানি উৎপাদনের চেয়ে চাহিদা বেশি হওয়ায় দেশব্যাপী গ্যাসের সমস্যা অন্তত জানুয়ারির শেষ পর্যন্ত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্রাইসিস২৪ এর এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সংকট হতে পারে সেগুলো হলো-যাত্রাবাড়ী, কাজীপাড়া, মোহাম্মদপুর, রায়েরবাজার ও শাহজাহানপুর। ঢাকার বাইরে নারায়ণগঞ্জসহ অন্যান্য শহুরে কেন্দ্রগুলোতেও একই সমস্যা বা গ্যাসের সংকট দেখা দিয়েছে বলেও জানা গেছে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১৭ জানুয়ারি পর্যন্ত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ঘোষণা করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন