
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁও-এ একটি মেসে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এসময় সেখান থেকে ইসলামী ছাত্রশিবিরের খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে ।
আজ সকালে তথ্যটি নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল। তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে খিলগাঁও এর একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে শিবিরের খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছে ।
এসময় তাদের হেফাজত থেকে ৪টি কটেল, ৩টি চাপাতি, ৭টি কম্পিউটার ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর পুলিশ রাজধানীসহ দেশজুড়ে এ অভিযান শুরু করেছে।