News71.com
 Bangladesh
 18 Jan 24, 01:38 PM
 148           
 0
 18 Jan 24, 01:38 PM

দ্বাদশ সংসদের অধিবেশন শুকুর প্রথম দিন কর্মসূচি দেবে বিএনপি॥

দ্বাদশ সংসদের অধিবেশন শুকুর প্রথম দিন কর্মসূচি দেবে বিএনপি॥

নিউজ ডেস্ক: যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ভোটে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। নির্বাচনের পর এখনো কোনো কর্মসূচি না দিলেও ধীরে ধীরে নিয়মতান্ত্রিক কর্মসূচিতে ফিরতে চায় দলটি। স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে নেতাদের কেউ কেউ দ্রুত ঢাকায় সমাবেশ করার পরামর্শও দেন। কর্মসূচির বিষয়ে এরই মধ্যে যুগপত্ আন্দোলনের সঙ্গে যুক্ত শরিক দলগুলোর সঙ্গে এক দফা আলোচনা করেছে বিএনপি। তাদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। আজ-কালের মধ্যে আবার শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে দলটি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, স্বাভাবিক রাজনীতিতে ফেরার প্রক্রিয়া শুরু করার বিষয়ে দলের ভেতর আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খেলা হয়েছে। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। আদালত থেকে নেতাকর্মীরাও জামিন পেতে শুরু করেছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন