News71.com
 Bangladesh
 19 Jul 16, 01:38 PM
 423           
 0
 19 Jul 16, 01:38 PM

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

 

নিউজ ডেস্ক: নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় ৭ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আজ বেলা ১১টায় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এই বিষয়ে জানা গেছে, গ্রামের ইউসুফ মোল্লা এবং জামাল হোসেন ধলা মিয়ার মধ্যে আধিপথ্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জের ধরে আজ ইউসুফের সমর্থকরা ধলা মিয়ার ভাইকে মারধর করলে ধলা মিয়ার সমর্থকরাও পাল্টা  হামলা চালায়। তখন সেখানে কমপক্ষে ৭ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। আহতদের কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুকল্যান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন