News71.com
 Bangladesh
 17 Jan 24, 09:53 AM
 142           
 0
 17 Jan 24, 09:53 AM

বাজার তদারকিতে নামছে ৪ গোপন দল॥

বাজার তদারকিতে নামছে ৪ গোপন দল॥

নিউজ ডেস্ক: হঠাৎ চালের দাম বৃদ্ধিতে বাজার নিয়ন্ত্রণে চারটি গোপন তদারকি দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়, চালের মূল্যের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ার প্রেক্ষিতে ঢাকা মহানগরের চলমান ওএমএস কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনয়ন ও বাজার তদারকি করার নিমিত্ত আকস্মিক পরিদর্শনের জন্য খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকদের সমন্বয়ে চারটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে বর্তমানে ঢাকা মহানগরসহ সব সিটি করপোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রি চলমান আছে। এর মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে সব ধরনের চালের দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার খবর আসছে সংবাদমাধ্যমে। আমন মৌসুমের নতুন ধান বাজারে আসার পরপরই এভাবে দাম বেড়ে যাওয়াকে অস্বাভাবিক মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন