News71.com
 Bangladesh
 19 Jul 16, 01:31 PM
 357           
 0
 19 Jul 16, 01:31 PM

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ আটক ২

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ আটক ২

 

নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে একটি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাত ১১টার দিকে তাদের আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন- ছোটভাকলা ইউনিয়নের মো. কাজী নুরুল ইসলামের ছেলে ওমর কাজী ও একই ইউনিয়নের ছাদিব শেখের ছেলে জয়নাল শেখ।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন