
নিউজ ডেস্ক: রংপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত জামায়াতের দুই ইউনিয়ন আমিরসহ ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার জেলার ৮টা উপজেলায় এই অভিযান চালায় পুলিশ।
অভিযানে গ্রেফতারকৃত জামায়াতের ২ আমির হলেন- পীরগাছা উপজেলার গাবুরা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ছাওলা ইউনিয়ন জামায়াতের আমির আবুল বাসার মো. আবদুর রহিম (৪৫) ও উপজেলার বীন নারায়ণ গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুরুজ্জামান (৬৫)।
এই প্রসঙ্গে পীরগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, নাশকতা ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাকিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা অনেকদিন ধরে পলাতক ছিলেন। আসামিদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো.সাইফুর রহমান।