News71.com
 Bangladesh
 13 Jan 24, 07:25 PM
 216           
 0
 13 Jan 24, 07:25 PM

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ১৪১ অভিবাসী আটক॥

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ১৪১ অভিবাসী আটক॥

নিউজ ডেস্ক: মালেশিয়ায় অনিয়মিত অভিবাসীদের পাশাপাশি দেশটির বিভিন্ন বিনোদন কেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ১৪১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। গত ১ মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। স্থানীয় সময় শনিবার (১২ জানুয়ারি) গভীর রাতে মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১০ জন স্থানীয় নাগরিকও রয়েছে। অভিযানে দেশটির ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশন, পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার্স, স্পেশাল ট্যাকটিকাল টিম, জহুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি, পেরাক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং পার্লিস ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেয়। আটকদের মধ্যে ৮ জন বাংলাদেশি ছাড়াও ৫২ জন চীনা, ৪১ জন ভিয়েতনাম, ২১ জন থাইল্যান্ড, ৩ জন ইন্দোনেশিয়ার, একজন লাওস, ৪ জন মিয়ানমার, পরিচয়পত্রহীন একজন এবং স্থানীয় ১০ জন নাগরিক রয়েছে। আটকদের সবার বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন