News71.com
 Bangladesh
 12 Jan 24, 11:57 AM
 161           
 0
 12 Jan 24, 11:57 AM

দ্বাদশ সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য খারাপ দিন॥গার্ডিয়ানের মুল্যায়ন

দ্বাদশ সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য খারাপ দিন॥গার্ডিয়ানের মুল্যায়ন

নিউজ ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য খারাপ দিন বলে মুল্যায়ন করেছে বিশ্বের খ্যাতিমান সংবাদপত্র দ্যা গার্ডিয়ান। পত্রিকাটির এক নিবন্ধে বলা হয়েছে, শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের জন্য একইসঙ্গে সেরা সময় ও খারাপ সময় উভয়েই নিয়ে এসেছেন।প্রধানমন্ত্রী হিসেবে তার টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের চরম দারিদ্র্যতা অর্ধেকে নেমে এসেছে এবং মাথাপিছু জিডিপি ৩০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তার এই পারফরমেন্স বেশ চিত্তাকর্ষক হলেও, একটি একদলীয় রাষ্ট্রের উত্থানের কারণে সেই অর্জন ক্ষুণ্ন হয়েছে। হিউম্যান রাইট্‌স ওয়াচ নভেম্বর মাসে জানিয়েছিল, সাধারণ নির্বাচনের আগে বিরোধী নেতা ও সমর্থকদের জেলে পাঠানো হয়েছে, এমনকি হত্যাও করা হচ্ছে। 

এই নির্বাচন বয়কট করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। এরমধ্য দিয়ে শেখ হাসিনার দল আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে। যদিও এটি একটি ফাঁপা বিজয় ছিল কারণ প্রতি ১০ জনের মধ্যে মাত্র চারজন ভোটার ভোট দিয়েছেন। এ বছর ৮০টি দেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু গণতন্ত্র বছরের শুরুতেই যেন হারলো। লন্ডন ও ওয়াশিংটন জানিয়েছে, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। তবে ঢাকার বন্ধু ভারত ও চীন উভয় দেশই শেখ হাসিনার জয়কে স্বাগত জানিয়েছে। যদিও ১৯৯০ সালে গণতান্ত্রিক ধারায় ফেরার পর থেকে দেশটি গড় আয়ু ও নারীর কর্মসংস্থানে বৃহত্তর প্রতিবেশী ভারতের তুলনায়ও এগিয়ে গেছে। রাজনীতির এমন হালের পরেও বাংলাদেশ এই সফলতা অর্জন সকলের দৃষ্টি আকর্ষন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন