News71.com
 Bangladesh
 11 Jan 24, 09:09 PM
 141           
 0
 11 Jan 24, 09:09 PM

নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি আইনজীবীদের বিক্ষোভের ডাক॥

নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি আইনজীবীদের বিক্ষোভের ডাক॥

নিউজ ডেস্কঃ নির্বাচন বাতিল এবং তৃতীয়বারের মতো জনগণের ভোটাধিকার হরণ করার প্রতিবাদে ১৪ জানুয়ারি সারা দেশের আইনজীবী সমিতিতে কালো পতাকা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের কনভেনর জয়নুল আবেদীন।নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। এ ছাড়া, জনগণের করের প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করে নির্বাচনের নামে ক্ষমতাসীন দলের জাতীয় সম্মেলন (কাউন্সিল) হয়েছে বলে মন্তব্য করেছেন জয়নুল আবেদীন।

আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ৭ তারিখের তথাকথিত নির্বাচনের নামে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে জনগণ তো দূরের কথা, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরাও উপস্থিত হয়নি। রয়টার্স, বিবিসি, ডয়চে ভেলে বাংলা এবং বিশ্বের বহুল প্রচারিত স্বনামধন্য সংবাদ মাধ্যম ৭ তারিখের কথিত ভোটে ভোটারের উপস্থিতি সর্বোচ্চ ২-৫ শতাংশ বলে উল্লেখ করেছেন। ১৯৭৫-এর ২৫ জানুয়ারি সংসদে যেভাবে একদলীয় বাকশালব্যবস্থা প্রবর্তিত হয়, ঠিক সেভাবেই ৭ জানুযারি তথাকথিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বাকশাল প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয়েছে বলে দেশের জনগণ মনে করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন