News71.com
 Bangladesh
 11 Jan 24, 10:05 AM
 138           
 0
 11 Jan 24, 10:05 AM

সাজানো নির্বাচনে আর যাবো না ॥তৃণমূল বিএনপি’র মহাসচিব তৈমূর আলম

সাজানো নির্বাচনে আর যাবো না ॥তৃণমূল বিএনপি’র মহাসচিব তৈমূর আলম

নিউজ  ডেস্ক: তৃণমূল বিএনপি’র মহাসচিব এডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নির্বাচন হয়েছে সরকার বনাম সরকার। দেশ একদলীয় শাসনের দিকে যাচ্ছে। আমরা সাজানো নির্বাচনে আর যাবো না। আমাদের সকল প্রার্থীরা ঢাকা আসবে। তাদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবো। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ প্রদান শেষে একথা বলেন তিনি। তার নির্বাচন করায় রূপগঞ্জের চনপাড়ায় ফাতেমা  বেগম নামে এক কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সন্ত্রাসী সমসের ও রীতা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

 এ সময় তৈমূর বলেন, ‘এই দেশে আমাদের প্রজন্মের পক্ষে সুষ্ঠু রাজনীতি করা সম্ভব না। আগামী প্রজন্মও পারবে না। যদি সম্ভব হয় তৃতীয় প্রজন্ম এসে দেশটাকে ঠিক করতে পারে। কারণ যারা সরকারে আছে তারা মনে করে, নির্বাচনে হেরে গেলেই তাদের জেলে যেতে হবে। বাংলাদেশে সিস্টেমই এইটা। যে ক্ষমতায় যায় তার প্রতিপক্ষকে জেলে দিয়ে দেয়। সে কারণেই ওরা নির্বাচন কুক্ষিগত করে। নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। প্রশাসনও সরকারের আজ্ঞাবহ থাকে, কারণ সংবিধানের ৪৮ এর ‘গ’ ধারা অনুযায়ী এই দেশের একমাত্র ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী। সিইসি’র সচিবের বক্তব্য আপনারা শুনেছেন, তার বক্তব্যে কী মনে হয় দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে? তিনি তো বলছেন, ডিসিদের কাছে তো মেসেজ চলে গেছে। সিইসি থেকেই সব প্রকাশ পেয়ে গেছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন