News71.com
 Bangladesh
 11 Jan 24, 10:04 AM
 122           
 0
 11 Jan 24, 10:04 AM

টানা পাঁচ মাস হাসপাতালে থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া॥

টানা পাঁচ মাস হাসপাতালে থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া॥

নিউজ ডেস্ক: দীর্ঘ পাঁচ মাস পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকালের দিকে তাকে হাসপাতাল থেকে গুলশানের বাসায় স্থানান্তর করা হতে পারে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, রাতে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ম্যাডামকে পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তিনি আরও বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা এতটা ভালো নয়। আপাতত কয়েকদিন ম্যাডামকে বাসায় রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। তবে যেকোনো সময় তাকে আবার হাসপাতালে ভর্তি করা হতে পারে। এদিকে বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, মার্কিন চিকিৎসক দলের অস্ত্রোপচারের পর থেকে ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার বিকালে বাসায় নেয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন