News71.com
 Bangladesh
 09 Jan 24, 09:44 AM
 161           
 0
 09 Jan 24, 09:44 AM

আগামী ৩ দিন কুয়াশার চাদরে ঢাকা থাকবে গোটা দেশ॥

আগামী ৩ দিন কুয়াশার চাদরে ঢাকা থাকবে গোটা দেশ॥

 

 

 

 

 

 

নিউজ ডেস্ক: আগামী ৩ দিন সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।  ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুপুর ১২টা পর্যন্ত বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে। তৃতীয় দিনের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন