News71.com
 Bangladesh
 09 Jan 24, 09:43 AM
 142           
 0
 09 Jan 24, 09:43 AM

জাতীর জনকের প্রতিকৃতিসহ স্বজনদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন॥

জাতীর জনকের প্রতিকৃতিসহ স্বজনদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন॥

 

 

 

 

নিউজ ডেস্ক: রাজধানীর বনানী কবরস্থানে ’৭৫-এর ১৫ আগস্ট নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর স্বজনদের কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি।এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।এর মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন দলটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন