News71.com
 Bangladesh
 08 Jan 24, 09:17 AM
 163           
 0
 08 Jan 24, 09:17 AM

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সংবাদ সম্মেলন আজ॥

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সংবাদ সম্মেলন আজ॥

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ-বিদেশের সাংবাদিক ও পর্যবেক্ষকদের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকালে গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। গতকাল রবিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিপ্লব বড়ুয়া জানান, আজ বিকাল সাড়ে ৩টায় গণভবনে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। সেখানে লিখিত বক্তব্যের পাশাপাশি দেশ-বিদেশের গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন