News71.com
 Bangladesh
 07 Jan 24, 12:23 PM
 176           
 0
 07 Jan 24, 12:23 PM

আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ করলেন বিএনপি নেতা রিজভী॥

আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ করলেন বিএনপি নেতা রিজভী॥

নিউজ ডেস্কঃ এবারও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। এই একতরফা নির্বাচনেও শনিবার তারা ব্যালট বাক্স ভরে রেখেছে। আতঙ্কে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে।  রোববার সকালেও বিভিন্ন জায়গা থেকে জাল ভোটের উৎসবের খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে দেদারছে জাল ভোট মারছে।  কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। তারা জানে জনগণ তাদের ভোট দিতে যাবে না।  রোববার সকালে‘ডামি’ নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব অভিযোগ করেন। তিনি আরও বলেন, আমাদের আন্দোলন চলছে, চলবে। তিনি দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহবান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন