
নিউজ ডেস্ক: নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। এক বিবৃতিতে সাংবাদিকদের অধিকার বিষয়ক এই গ্রুপটি বলেছে, সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আরএসএফ উদ্বিগ্ন, বিশেষ করে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে। সাম্প্রতিক মাসগুলোতে সাংবাদিকদের বিরুদ্ধে হামলা বহুগুন বেড়েছে। ক্ষমতায় থাকা শাসকদের অনুকূলে এর অনেকটা করা হয়েছে।রিপোর্টিং করার অভিযোগে কয়েকজনকে হত্যা করা হয়েছে। অন্যদের জেলে পাঠানো হয়েছে। কয়েক ডজন সাংবাদিককে নৃশংস নির্যাতন করা হয়েছে। বড় রকম সহিংসতার বিরুদ্ধে নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য বেশ কিছু সুপারিশ করেছে আরএসএফ।