News71.com
 Bangladesh
 06 Jan 24, 10:32 PM
 132           
 0
 06 Jan 24, 10:32 PM

নির্বাচনে কাঙ্ক্ষিত মাত্রায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না॥ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে সিইসি

নির্বাচনে কাঙ্ক্ষিত মাত্রায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না॥ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে সিইসি

 

 

 

 

নিউজ ডেস্কঃ এবারের নির্বাচনে কাঙ্ক্ষিত মাত্রায় অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না বলে জানিয়েছেন করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির মধ্যে জাতির উদ্দেশে ভাষণে তিনি এই কথা জানান। সন্ধ্যা ৭টায় তার এই ভাষণ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়। সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রার্থী দিয়ে নির্বাচনে কার্যকরভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচন অধিক পরিশুদ্ধ ও অর্থবহ হয়। তাতে জনমতেরও শুদ্ধতর প্রতিফলন ঘটে। নির্বাচন প্রক্রিয়া ক্রমান্বয়ে সংহত ও টেকসই হয়। গণতান্ত্রিক সংস্কৃতির উৎকর্ষ সাধন হয়। কিন্তু নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত প্রশ্নে মতবিরোধের কারণে এবারের নির্বাচনে কাঙ্ক্ষিত সেরকম রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। নির্বাচনী সার্বজনীনতা প্রত্যাশিত মাত্রায় হয়নি। তারপরও ২৮টি দল নির্বাচনে অংশ গ্রহণ করছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন