News71.com
 Bangladesh
 06 Jan 24, 10:31 PM
 162           
 0
 06 Jan 24, 10:31 PM

আবারও আগুন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি॥অভিযোগ আওয়ামী লীগের

আবারও আগুন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি॥অভিযোগ আওয়ামী লীগের

 

 

 

নিউজ ডেস্ক: নির্বাচন এলেই ‘বিএনপি–জামায়াতের’ নির্বাচনবিমুখ চরিত্রটি প্রকাশ হয়ে পড়ে বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি অভিযোগ করে বলছে, বাংলাদেশ যখন নির্বাচনের পথে হাঁটছে, ঠিক সেই সময় আবারও আগুন-সন্ত্রাস ও খুনের রাজনীতির ঘৃণ্য চিত্র দেখাল বিএনপি। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনাসংক্রান্ত মিডিয়া উপকমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মিডিয়া উপকমিটির সদস্যসচিব মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, গতকাল শুক্রবার ঢাকার গোপীবাগে যশোর থেকে আসা বেনাপোল এক্সপ্রেস নাশকতার আগুনে জ্বলেছে। গতকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দেশের ২০টির বেশি ভোটকেন্দ্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে—এমন অভিযোগ করে মোহাম্মদ এ আরাফাত বলেন, রাজবাড়ীর একটি স্কুলে পাহারায় থাকা গ্রাম পুলিশের একজন সদস্যকেও হত্যা করেছে তারা (বিএনপি–জামায়াত)। রামুতে রাখাইন মন্দিরে গতকাল মধ্যরাতে আগুন দিয়েছে। ডেমরা ও কুমিল্লায় দুটি বাসে আগুন দিয়েছে। ভোলায় বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুর করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন