News71.com
 Bangladesh
 06 Jan 24, 09:23 AM
 152           
 0
 06 Jan 24, 09:23 AM

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৫ লাখ ১৭ হাজার ১৪৩ আনসার সদস্য মোতায়েন॥

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৫ লাখ ১৭ হাজার ১৪৩ আনসার সদস্য মোতায়েন॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক ব‌লেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতকরণসহ ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার(৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও‌য়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আ‌য়ো‌জিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা মোকাবিলার জন্য আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। বিরোধী অনেক পক্ষ চায় না নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। এ ব্যাপারে তাদের নানান প্রচেষ্টা আছে। তারা চাইবে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। আমরা সচেতন আছি। কোনো ধরনের নাশকতা নির্মূলে আমরা সক্ষম হব। তিনি বলেন, ‘ইতোমধ্যে ২৫০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্যরা এক হাজারটি সেকশনে ভাগ হয়ে গত ২৯ ডিসেম্বর থে‌কে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন