News71.com
 Bangladesh
 05 Jan 24, 08:38 PM
 134           
 0
 05 Jan 24, 08:38 PM

নির্বাচন সামনে রেখে অ্যামনেস্টির ১০ দফা মানবাধিকার সনদ॥

নির্বাচন সামনে রেখে অ্যামনেস্টির ১০ দফা মানবাধিকার সনদ॥

 

 

 

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ দফা মানবাধিকার সনদ দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল বৃহস্পতিবার অ্যামনেস্টির ওয়েবসাইটে সনদগুলো প্রকাশ করা হয়েছে। ‘বাংলাদেশ: নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার সনদের ১০ দফা’ শিরোনামে প্রকাশিত নথিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের মূল পরিকল্পনায় মানবাধিকার সুরক্ষা ও উৎসাহিত করার বিষয়টি যাতে থাকে, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। 

 

অ্যামনেস্টির ১০ দফায় আন্তর্জাতিক চুক্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার অনুযায়ী, মানবাধিকার রক্ষার বাধ্যবাধকতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এসব চুক্তির মধ্যে রয়েছে: নাগরিক ও রাজনৈতিক অধিকার (আইসিসিপিআর) এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার (আইসিইএসআর)। একই সঙ্গে বাংলাদেশের সংবিধানে থাকা মানবাধিকার-সংক্রান্ত বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দিয়েছে অ্যামনেস্টি। ১০ দফার প্রতিটির ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ ও পর্যবেক্ষণ দিয়েছে অ্যামনেস্টি। প্রতিটি দফার ক্ষেত্রে পৃথকভাবে কিছু সুপারিশও রেখেছে সংগঠনটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন