News71.com
 Bangladesh
 05 Jan 24, 08:23 PM
 129           
 0
 05 Jan 24, 08:23 PM

জনগণ ভোট দিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে॥ গণতন্ত্র মঞ্চ

জনগণ ভোট দিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে॥ গণতন্ত্র মঞ্চ

 

 

 

 

নিউজ ডেস্ক:  এই নির্বাচনে বাংলাদেশের কোন জনগণ ভোট দিতে যাবে না, এটাই তাদের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে একতরফা ভোট বর্জনের আহ্বানে মিছিলপূর্ব সমাবেশে এ মন্তব্য করেন নেতারা। সমাবেশের পরে একটি মিছিল বের গণতন্ত্র মঞ্চ। তাদের মিছিলটি তোপখানা রোড থেকে জিপিও হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। নেতারা বলেন, বিরোধী দলকে দমনে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে এই সরকার ক্ষমতায় আছে। এক মুহূর্তও দমন-পীড়নের যন্ত্রকে কাজে না লাগিয়ে আর টিকতে পারছে না। কারণ সরকারের পায়ের তলায় কোন মাটি নেই। কোন জনসমর্থনও নেই। এই অবস্থায় এরা এই ডামি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে জাতীয় পার্টি থেকে শুরু করে আরো কিছু ভাগিয়ে আনা দলকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বানিয়ে পাতানো ও একতরফা নির্বাচনের আয়োজন করছে। বাংলাদেশের কোন জনগণ এই নির্বাচনে ভোট দিতে যাবে না, এটাই জনগণের সিদ্ধান্ত। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন