News71.com
 Bangladesh
 05 Jan 24, 06:37 PM
 135           
 0
 05 Jan 24, 06:37 PM

নির্বাচনের দিন বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছে বিএনপি॥ আইজিপি

নির্বাচনের দিন বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছে বিএনপি॥ আইজিপি

নিউজ ডেস্কঃ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট বর্জনকারী বিএনপি নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল আল-মামুন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। নির্বাচন ঘিরে বিএনপির নাশকতার পরিকল্পনা পুলিশ জানতে পেরেছে দাবি করে আইজিপি বলেন, ‘নির্বাচনের দিন বিএনপি বিকট শব্দে কোনো কিছুর বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা এঁটেছে। কিন্ত এমন নাশকতার ফল কোনোভাবেই ভালো হবে না।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপিকে কোনো ধরনের নাশকতা করার সুযোগ দেওয়া হবে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবোর্চ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে আজ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ভার্চুয়াল গুজব ঠেকাতে পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল আল-মামুন বলেন, ‘পুলিশের বিভিন্ন ইউনিট সাইবার ওয়ার্ল্ডে কাজ করছে। প্রযুক্তি ব্যবহার করে আমাদের সব কার্যক্রম পরিচালনা করছি।’ হরতালের বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘এ দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন