News71.com
 Bangladesh
 05 Jan 24, 09:52 AM
 117           
 0
 05 Jan 24, 09:52 AM

ভোটকেন্দ্রে হাজির হওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে কিনা জানতে চাইলেন কূটনীতিকরা॥

ভোটকেন্দ্রে হাজির হওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে কিনা জানতে চাইলেন কূটনীতিকরা॥

 

 

 

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে ভোটারদের কেন্দ্রে যেতে চাপ দেয়া হচ্ছে কিনা তা জানতে চেয়েছেন বিদেশি কূটনীতিকরা। সেই সঙ্গে নির্বাচনের সময় সহিংসতা সংক্রান্ত অভিযোগের বিষয়েও জানতে চেয়েছেন তারা। জাতীয় নির্বাচনের আগে আয়োজিত ব্রিফিংয়ে ইসি’র কাছে এমন প্রশ্ন ছিল বিদেশি কূটনীতিকদের। আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনার ও আন্তর্জাতিক মিশন প্রধানসহ সব মিলিয়ে প্রায় ৫০ জনের বেশি কূটনীতিককে ব্রিফ করে নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

 

ব্রিফিং শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, বিদেশি রাষ্ট্রদূতরা জানতে চেয়েছেন, সরকার থেকে বা নির্বাচন কমিশন থেকে ভোটারদের চাপ দেয়া হচ্ছে কিনা? যার পরিপ্রেক্ষিতে তাদের ভোট দিতে যেতে হবে। তাদের বুঝিয়েছি, আমাদের দিক থেকে চাপ সৃষ্টির কোনো কারণ নেই। যখনই নির্বাচন করি, আমরা ভোটার সাধারণের কাছে একটা আবেদন রাখি; যেটা দায়িত্বের অংশ। বলি, আপনারা ভোটকেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করবেন। সেটা চাপ নয়, এটা হচ্ছে সচেতনতা। এ বিষয়ে তিনি আরও বলেন, একটা চাপ অন্যদিক থেকে হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন