News71.com
 Bangladesh
 05 Jan 24, 09:37 AM
 140           
 0
 05 Jan 24, 09:37 AM

শনিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডাকল বিএনপি॥

শনিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডাকল বিএনপি॥

 

নিউজ ডেস্ক: অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এছাড়াও আজ শুক্রবার সারাদেশে গণসংযোগ এবং মিছিল করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে, বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন