News71.com
 Bangladesh
 05 Jan 24, 08:04 AM
 133           
 0
 05 Jan 24, 08:04 AM

নির্বাচনের পর এই সরকার থাকবে কি না, জানি না॥ জি এম কাদের

নির্বাচনের পর এই সরকার থাকবে কি না, জানি না॥ জি এম কাদের

 

 

 

নিউজ ডেস্ক: ‘নির্বাচনের পর এই সরকার থাকবে কি না, কত দিন থাকবে, দেশের অবস্থা কী হবে, আমরা জানি না’—এমন শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি আজ রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভার বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের। জি এম কাদের আরও বলেছেন, ‘আমরা এই সরকারকে বিশ্বাস করে নির্বাচনে এসেছি, কিন্তু আশ্বস্ত হতে পারিনি। এর আগের সব নির্বাচনে সরকার কারচুপি করেছে। এই নির্বাচনে আপনারা যদি ভুল করেন, তাহলে এর মাশুল দিতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আওয়ামী লীগও ভালো নেই, অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে।

 

এ সময় জি এম কাদেরের সঙ্গে ছিলেন পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-৪ আসনের লাঙ্গলের প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, যুব সংহতির সভাপতি সিরাজুল ইসলাম, পীরগাছা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রনজুসহ দলীয় নেতা- কর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন