News71.com
 Bangladesh
 04 Jan 24, 09:26 AM
 144           
 0
 04 Jan 24, 09:26 AM

বছরের শুরুতেই শেয়ার বাজারে ধস॥ সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

বছরের শুরুতেই শেয়ার বাজারে ধস॥ সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

 

 

 

 

নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই লেনদেনে বড় ধাক্কা খেল দেশের শেয়ার বাজার। পরপর দুই কার্যদিস পতনের পর গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হলেও লেনদেন তলানিতে এসে ঠেকেছে। গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে ডিএসইতে। একই চিত্র সিএসইতেও। ডিএসই তথ্য বলছে, গতকাল দেশের প্রধান এই শেয়ার বাজারে মাত্র ২৯২ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয়েছে। যা গত বছরের ২৮ মার্চের পর সর্বনিম্ন লেনদেন। অথচ গত মঙ্গলবারও এই বাজারে ৫১৬ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়েছিল। সে হিসেবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ২২৪ কোটি ৭৪ লাখ টাকা। 

 

তবে গতকাল ডিএসইতে মূল্যসূচক সামান্য বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৬৫ পয়েন্ট বেড়ে ৬২৩৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ডিএসইএস দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১৩৬১ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২০৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ৯২টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮০টির দর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন