News71.com
 Bangladesh
 03 Jan 24, 09:42 PM
 168           
 0
 03 Jan 24, 09:42 PM

দেশকে সংকটের মধ্যে ফেলে, এমন ভোট নির্বাচন কমিশন চায়না॥ ইসি রাশেদা

দেশকে সংকটের মধ্যে ফেলে, এমন ভোট নির্বাচন কমিশন চায়না॥ ইসি রাশেদা

 

 

 

 

নিউজ ডেস্কঃ দেশকে সংকটের মধ্যে ফেলে, এমন ভোট নির্বাচন কমিশন চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রত্যেকটা ভোট এলেই বলা হয়, একটা অগ্নিপরীক্ষা সামনে। এবার বলা হচ্ছে আন্তর্জাতিক অগ্নিপরীক্ষার মুখে আমরা দাঁড়িয়ে আছি। কেন এমনটা বলা হয়? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘ঠিক ওই সেন্সে অগ্নিপরীক্ষা না। নির্বাচন যদি গ্রহণযোগ্য মাত্রায় না যায়, আমরা আগেও দেখেছি, ১৯৯৬ সালে কোনো একটা আন্দোলন–টান্দোলনের মধ্যে দিয়ে নির্বাচন হয়েছিল। এরপর কিন্তু সে নির্বাচনটা বেশি দিন স্থায়ী হয়নি। নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি বলে আবারও অল্প দিনের ব্যবধানে কিন্তু  নির্বাচন হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমরা এমন কোনো নির্বাচন করতে চাই না, যেটা আবার নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে। আমরা চাই যে, একটা নির্বাচন হবে; যে সরকারই হোক না কেন, যেন সরকার স্থায়ী রূপ নেবে।’

 

 

আজ সেনাবাহিনী নামল, এরপর নির্বাচনী সহিংসতা কতখানি এড়ানো যাবে বলে করেন? এমন প্রশ্নে রাশেদা সুলতানা বলেন, ‘আমাদের যত আয়োজন সব কিন্তু শান্তি–শৃঙ্খলার মধ্যে যেন ভোট হয়, সে পরিবেশ সৃষ্টি করা। এটা জনগণেরও চাওয়া, যেন সেনাবাহিনী মাঠে নামে। আমরা যতগুলো সংলাপ করেছি, সেখানেও সবাই বলছেন; যেন সেনাবাহিনী মাঠে নামে। পরিবেশ যেন সুন্দর থাকে, সবাই যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, সে জন্যই সেনাবাহিনী নামানো হয়েছে। আমরা আশ্বস্ত, ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোট সুন্দরভাবে হবে।’ কারও কারও বর্জনকে কেন্দ্র করে যে একটা আশঙ্কা রয়েছে, সেনাবাহিনী নামানোর ফলে সেটি কমবে কি না, এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, ‘শুধু সেনাবাহিনী নামানোর মাধ্যমে না, আমাদের যতগুলো বাহিনী রয়েছে সবাই কিন্তু এখন অনেক সক্ষম। অনেক দিকে থেকে অনেক উন্নত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন