News71.com
 Bangladesh
 03 Jan 24, 09:34 PM
 134           
 0
 03 Jan 24, 09:34 PM

নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

 

 

 

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নানা বিষয়ে জানতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিনিধিদল। কমিশনারের সঙ্গে সাক্ষাৎ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, ‘প্রতিনিধিদল জানতে চেয়েছে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে। কোনো অসুবিধা আছে কী-না, বয়স্ক ও নারী ভোটারসহ সবাই ভোটকেন্দ্র যেতে পারবে কী-না। অন্যান্য অসুবিধাসহ নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আছে কী-না এসব বিষয়ে জানতে চেয়েছে।’ এসব প্রশ্নের জবাবে কমিশনার কী বলেছেন এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তিনি (ডিএমপি কমিশনার) বলেছেন আমাদের সকল আয়োজন আছে, কোনো অসুবিধা হবে না।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন