News71.com
 Bangladesh
 03 Jan 24, 09:16 PM
 140           
 0
 03 Jan 24, 09:16 PM

৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণে ১৮৬ বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিককে ইসির অনুমোদন দিল॥

৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণে ১৮৬ বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিককে ইসির অনুমোদন দিল॥

 

 

 

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৮৬ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৫৯ জন গণমাধ্যমকর্মী। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।   আজ বুধবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ১৮৬ জন পর্যবেক্ষক-সাংবাদিকদের অনুমোদন দেওয়া হয়েছে। আরও কিছু বিদেশি পর্যবেক্ষকের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। সব মিলিয়ে দুই শতাধিকের বেশি অনুমোদন পাবে।পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের চারজন, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআই’র ১২ জন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) ছয়জন, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের একজন, এসএনএএস আফ্রিকার দুজন, মুসলিম কমিশন নেপালের দুজন, যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসি-এর একজন, আফ্রিকা হাউজ লন্ডনের দুজন, বি স্ট্র্যাটেজিক পার্টনার’র (ব্রিটিশ) একজন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অর্গানাইজেশন’র (জাপান) একজন, মুতাশ ক্রিয়েট রিসার্চ’র (জাপান) একজন, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) একজন, শ্রীলঙ্কার মেম্বার অব পার্লামেন্ট একজন, অস্ট্রেলিয়ান এক রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরামের যুক্তরাষ্ট্রের এক নাগরিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন