News71.com
 Bangladesh
 19 Jul 16, 12:52 PM
 374           
 0
 19 Jul 16, 12:52 PM

ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

 

নিউজ ডেস্ক: ঝিনাইদহে সদরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১জন নিহতের হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মধুপুরের চারমাইল নামক স্থানে এই বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনাস্থল থেকে একটি শাটারগান, পাঁচটি হাতবোমা, গুলি, হাসুয়া ও রামদা উদ্ধার করে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ বলেন, রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের চারমাইল নামকস্থানে টহল দিচ্ছিল পুলিশ। তখন এই সময় সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ১০ মিনিটব্যাপী এই বন্দুকযুদ্ধে অজ্ঞাতযুবক ওই নিহত হয়। এছাড়া আহত হন আরও ২ জন পুলিশ সদস্যও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন