News71.com
 Bangladesh
 03 Jan 24, 03:07 PM
 160           
 0
 03 Jan 24, 03:07 PM

বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক উন্নয়নে ঋণ নিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক

বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক উন্নয়নে ঋণ নিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক উন্নয়ন করতে বাংলাদেশকে ১৬ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭৬০ কোটি টাকা। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডিতে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। ‘ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের মাধ্যমে আটটি সাবস্টেশন নির্মাণ করা হবে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি জলবায়ু এবং দুর্যোগ-প্রতিরোধী ভূগর্ভস্থ তার এবং ১৫০ কিলোমিটার ওভারহেড লাইন স্থাপন করা হবে। প্রকল্পটি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) বিশ্বব্যাপী স্বীকৃত মান পূরণ করতে, পরিবেশগত, সামাজিক এবং লিঙ্গ-সংক্রান্ত বিষয়গুলো কভার করে একটি সুরক্ষা ইউনিট প্রতিষ্ঠা করতে সহায়তা করবে। যা ভবিষ্যতের সব অবকাঠামো প্রকল্পগুলোর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানগুলো পূরণ করা নিশ্চিত করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন