
নিউজ ডেস্কঃ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি শ্রম আদালত। এ রায়কে বাংলাদেশে মানবাধিকারের বিপর্যস্ত অবস্থার প্রতীক বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল সোমবার (১ জানুয়ারি) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ড. মুহাম্মদ ইউনূসকে দোষী সাব্যস্ত করা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবরুদ্ধ দশার প্রতীক। বাংলাদেশে সরকার তার সমালোচকদের দমিয়ে স্বাধীনতাকে খর্ব করেছে।