News71.com
 Bangladesh
 02 Jan 24, 11:03 PM
 139           
 0
 02 Jan 24, 11:03 PM

নির্বাচন ঘিরে আগামীকাল মাঠে নামছে সেনাবাহিনী॥

নির্বাচন ঘিরে আগামীকাল মাঠে নামছে সেনাবাহিনী॥

 

 

 

নিউজ ডেস্কঃ আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামীকাল ৩ জানুয়ারি (বুধবার) সেনাবাহিনী মোতায়েন করা হবে। ভোটগ্রহনের পূর্বে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করতে তাঁরা আটদিন নির্বাচন কমিশন বা স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে। 

 

বিবৃতিতে আইএসপিআর জানায়, দেশের বিভিন্ন স্থানে  দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী গত সোমবার থেকে ব্যারাক ছাড়া শুরু করেছে। নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায়’ সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন