News71.com
 Bangladesh
 02 Jan 24, 10:53 PM
 154           
 0
 02 Jan 24, 10:53 PM

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১০ হাজার বন্দীর কেউই ভোট দিতে আগ্রহী নন॥

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১০ হাজার বন্দীর কেউই ভোট দিতে আগ্রহী নন॥

নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের ভেতরে একটি নারী কারাগারসহ ৪টি ও জেলা কারাগারে ১০ হাজারের বেশি বন্দী। তাঁরা কেউই দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহী নন। কারাবন্দীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হয়। কিন্তু এবার নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বন্দীই পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন করেননি। আজ মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট সব কারা কর্তৃপক্ষ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের চারটি কারাগারে প্রায় সাড়ে ৮ হাজার এবং জেলা কারাগারে দেড় হাজারের বেশি বন্দী আছেন। 

নিয়ম অনুযায়ি ভোট দেওয়ার জন্য নিয়ম অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হয়। নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী বিষয়টি বন্দীদের জানানো হলেও তাঁদের কেউ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আবেদন করেননি। কারাগার সূত্র আরও জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী কারাবন্দীরা ভোট দেওয়ার অধিকার পেয়েছেন। এ জন্য প্রতিবারের মতো এবারও কারাগারের বন্দীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। এ বিষয়ে পরিপত্র জারি করেছিল নির্বাচন কমিশন। পরিপত্র অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদনের শেষ সময় ছিল গত ৩০ ডিসেম্বর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন