News71.com
 Bangladesh
 02 Jan 24, 10:52 PM
 113           
 0
 02 Jan 24, 10:52 PM

বুধবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি॥

বুধবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি॥

নিউজ ডেস্কঃ পোস্টাল ব্যালটের মাধ্যমে বুধবার (৩ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন