News71.com
 Bangladesh
 26 Dec 23, 10:57 PM
 211           
 0
 26 Dec 23, 10:57 PM

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারে যে কেউঃ ওবায়দুল কাদের

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারে যে কেউঃ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ ভয়-ভীতি আছে, তারপরও নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের যে কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারে বলেও তিনি জানিয়েছেন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দল। বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই সদস্য বিশিষ্ট ইইউ দলে নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্ন। আর আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে। কথা হয়েছে বিএনপির নির্বাচন পণ্ডের সহিংসতা নিয়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন