News71.com
 Bangladesh
 24 Dec 23, 11:48 AM
 151           
 0
 24 Dec 23, 11:48 AM

আজ বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি

আজ বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি

নিউজ ডেস্কঃ ‘ভোট বর্জন’ ও বর্তমান সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের পর আজ সারা দেশে বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনকে ‘ডামি দল’ ও ‘ডামি প্রার্থীর’ নির্বাচন বলে দাবি করছে। তারা একযোগে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১২ দফায় অবরোধ কর্মসূচি পালন করে। আজ রবিবার ১৩তম দফায় সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি রয়েছে। এরপর আবার নতুন কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপির সূত্রগুলো জানিয়েছে। ২১ ডিসেম্বর থেকে বিএনপিসহ আন্দোলনে থাকা দলগুলো সরকারের একতরফা ভোট বর্জন ও বর্তমান সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে সারা দেশে প্রচারপত্র বিতরণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন