News71.com
 Bangladesh
 23 Dec 23, 06:42 PM
 155           
 0
 23 Dec 23, 06:42 PM

বিএনপি এ দেশের রাজনীতিতে বিষফোড়াঃ ওবায়দুল কাদের

বিএনপি এ দেশের রাজনীতিতে বিষফোড়াঃ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এ দেশের রাজনীতিতে ‘বিষফোড়া’। এই ‘বিষফোড়াকে’ এ দেশের রাজনীতি থেকে মুছে ফেলতে হবে। শনিবার নিজ নির্বাচনি এলাকা নোয়াখালী-৫ এর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের বামনী বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদেরকে প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে সবাই এ সুযোগকে কাজে লাগান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদেরকে দলে দলে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি। এর আগে ওবায়দুল কাদের সকাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। পরে বিকালে ওবায়দুল কাদের নির্বাচনি এলাকার আরেক উপজেলা কবিরহাটে পথসভায় বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন