News71.com
 Bangladesh
 23 Dec 23, 06:40 PM
 187           
 0
 23 Dec 23, 06:40 PM

বিশ্বে খাদ্য আমদানিতে তৃতীয় বাংলাদেশ

বিশ্বে খাদ্য আমদানিতে তৃতীয় বাংলাদেশ

নিউজ ডেস্কঃ বিশ্বে খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩–এ তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশ ৯ কোটি ৩৩ লাখ টনের মতো কৃষিপণ্য উৎপাদন করেছে। একই বছর বিশ্ববাজার থেকে খাদ্যপণ্য আমদানি করেছে প্রায় সোয়া কোটি টন। এখনও খাদ্য আমদানি ব্যয়ের সবচেয়ে বড় অংশ দখল করে আছে গম, ভোজ্যতেল ও গুঁড়া দুধ। আমদানির দিক থেকে শীর্ষে রয়েছে চীন। দ্বিতীয় স্থানে ফিলিপাইন। আর খাদ্য রফতানির দিক থেকে বিশ্বের শীর্ষ পাঁচ দেশ হচ্ছে যথাক্রমে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন ও ফ্রান্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন