News71.com
 Bangladesh
 21 Dec 23, 06:45 PM
 168           
 0
 21 Dec 23, 06:45 PM

নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

নিউজ ডেস্কঃ ৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন চাকরিপ্রার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে অবস্থান নিতে দেখা গেছে অনেক প্রার্থীকে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে তারা এ কর্মসূচি পালন করেন। দুই শতাধিক চাকরিপ্রত্যাশী সকাল সাড়ে ১০টা থেকে পিএসসির সামনে অবস্থান নিয়ে ক্যাডার ও নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ, নন-ক্যাডারের বিজ্ঞপ্তি বাতিল এবং পদ বাড়িয়ে পুনরায় পছন্দক্রম নেওয়ার দাবিতে স্লোগান দেন।

আন্দোলনকারীদের দাবি, ৪১তম বিসিএসের নন-ক্যাডারে ফল প্রকাশের পর দ্রুত সময়ে আরেক ব্যাচের (৪৩তম) ফল প্রকাশ করতে গিয়ে পিএসসি তাদের বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে। নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ করা হোক ও পদ বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া হোক। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, তারা (চাকরিপ্রার্থীরা) এখানে কেন কর্মসূচি করছেন আমরা বুঝতে পারছি না। পদ বাড়ানোর দাবি তো আমরা পূরণ করতে পারব না। এটা (শূন্যপদ নির্ধারণ) জনপ্রশাসন মন্ত্রণালয় করে থাকে। তাই আন্দোলনকারীদের জনপ্রশাসনে যাওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন