News71.com
 Bangladesh
 21 Dec 23, 02:05 PM
 127           
 0
 21 Dec 23, 02:05 PM

প্রার্থীতা ফিরে পেতে ফের আদালতে শাম্মী আহমেদ

প্রার্থীতা ফিরে পেতে ফের আদালতে শাম্মী আহমেদ

নিউজ ডেস্কঃ দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে বিফল হয়েছিলেন বরিশাল-৪ আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদ। ফের সুযোগ চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন তিনি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক। শাম্মী আহমেদ ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইসিতে।

শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন বলে অভিযোগ ছিল পঙ্কজের। নির্বাচন কমিশন বর্ণিত আপিলকারীর দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দেয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় শাম্মী আহমেদের অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর পর ১৫ ডিসেম্বর শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করে দেন। আর একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল রাখেন। পরে শাম্মী আহমেদ হাইকোর্টে রিট করেন। যেটি ১৭ ডিসেম্বর খারিজ হয়ে যায়। পরদিন তিনি আপিল বিভাগে আবেদন করেন। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও শাহ মঞ্জুরুল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন