News71.com
 Bangladesh
 21 Dec 23, 01:58 PM
 149           
 0
 21 Dec 23, 01:58 PM

আমি জয় বাংলার লোকঃ শাহজাহান ওমর

আমি জয় বাংলার লোকঃ শাহজাহান ওমর

নিউজ ডেস্কঃ নিজেকে জয় বাংলার লোক দাবি করে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, বরিশালে সবচেয়ে বড় রাজনৈতিক ব্যক্তি শের ই বাংলা এ কে ফজলুল হক, তিনি প্রথমে কংগ্রেস করেছেন, তারপর মুসলিম লীগ, আওয়ামী মুসলীম লীগ, কেএসপি এবং শেষে যুক্তফ্রন্ট। শের ই বাংলা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, শিক্ষার স্বার্থে, উন্নয়নের স্বার্থে এটা করতে পারে তাহলে আমি তো একটা চুনোপুঁটি।

বুধবার রাত ৮টায় বরিশাল নগরের কবি জীবনানন্দ দাশ সড়কে ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওই সময় দল বদলের বিষয় জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘ডোন্ট সে দ্যাট’। এটা আমার সাংবিধানিক অধিকার। সেখানে কোথাও আছে নাকি দল চেঞ্জ করা যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন