News71.com
 Bangladesh
 20 Dec 23, 03:38 PM
 141           
 0
 20 Dec 23, 03:38 PM

প্রবাসী আয়ে বিশ্বে সপ্তম বাংলাদেশ

প্রবাসী আয়ে বিশ্বে সপ্তম বাংলাদেশ

নিউজ ডেস্কঃ প্রবাসী আয়ের দিক থেকে বিশ্বে সপ্তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর এই আয় সব থেকে বেশি আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। একই সঙ্গে ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়ে বৈধ চ্যানেলে বাংলাদেশের মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি ডলার। সম্প্রতি বিশ্বব্যাংক ও নোমাডের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের পরেই বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে। এ ছাড়া গালফ কো অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) বেশ কয়েকটি দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণে প্রবাসী আয় আসছে। এর মধ্যে রয়েছে- কুয়েত,বাহারাইন, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক। ২০২২ সালে বাংলাদেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়প্রাপ্তিতে নেতিবাচক ধারা থাকলেও এ বছরে প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত। চলতি বছর দেশটির প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ১২৫ বিলিয়ন বা ১২ হাজার ৫০০ কোটি ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন